চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

বলি খেলায় হাজারো দর্শকের উচ্ছ্বাস 

প্রকাশ: ২০১৮-০৪-১৭ ০১:১৪:৪৬ || আপডেট: ২০১৮-০৪-১৭ ০১:১৪:৪৬

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়ায়:

রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসন ও বৈশাখী মেলা উদ্যাপন পরিষদের আয়োজনে তিনদিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের সমাপনী দিন আজ সোমবার (১৬ এপ্রিল) বলি খেলার মধ্যে দিয়ে শেষ হয়েছে। উপজেলা ক্যাম্পাসের শিশু মেলা মডেল স্কুল মাঠে বিকেল ৪ টা থেকে শুরু হওয়া বলি খেলায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শকের সমাগম হয়। বলি খেলায় বিখ্যাত বলিদের খেলার নৈপুর্ন্যে উচ্ছ্বাস দেখা যায় নারী পুরুষ দর্শকদের মাঝে। বলি খেলায় চ্যাম্পিয়ন হয় মো. গোলাপ বলী। খেলায় অংশ নেয়া ৪ জনকে বিশেষ পুরষ্কার দেয়া হয়। পরে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

পুরষ্কার বিতরণের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাংষ্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা প্রমুখ।  বলী খেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২২ জন বলী অংশগ্রহণ করে। এরমধ্যে খেলায় দ্বিতীয় হয়েছেন যৌথভাবে পোমরার পাপ্পু বলী ও সরফভাটার ইলিয়াছ বলী, তৃতীয় নিশ্চিন্তাপুরের রিটন বলী ও চতুর্থ পূর্ব সৈয়দবাড়ীর আব্বাস বলী।  মাহমুদুল হাসান রাসেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল আলম, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, পৌরসভা কৃষকলীগ সাধারণ সম্পাদক এনামুল হক, ছাত্রলীগ নেতা রাসেল রাসু প্রমুখ। খেলায় বিচারক ছিলেন মো. আবু ও শিমুল বড়–য়া।

বর্ষবরণ উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন শনিবার সকালে মঙ্গল শোভাযাত্রা , সাংষ্কৃতিক অনুষ্ঠান, বিকেলে গ্রামীণ খেলা হাঁড়ি ভাঙ্গা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন রোববার বিকেলে রশি খেলা, ঘুড়ি উড়ানো ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *