admin
প্রকাশ: ২০১৮-০৪-১৮ ০০:৩৩:৫৫ || আপডেট: ২০১৮-০৪-১৮ ০০:৩৩:৫৫

আলাউদ্দিন, বীর কন্ঠ:
“এসো ভাই খেলতে চলি মাদক মুক্ত সমাজ গড়ি” এ স্লোগানে আজ ১৮ এপ্রিল লোহাগাড়া উপজেলা সদরের অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে “অনির্বাণ” টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮’। টুর্নামেন্টটি আয়োজন করেছে লোহাগাড়া অনির্বাণ ক্লাব।
বুধবার দুপুর ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন লোহাগাড়া সদরের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী।
খেলায় প্রধান অতিথি থাকবেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম। গেষ্ট অব অনার থাকবেন লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও লায়লা-হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্টাতা চেয়ারম্যান শিল্পপতি মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ক্রিড়ামোদীসহ আরো অনেকেই উপস্থিত থাকার কথা রয়েছে।
খেলায় সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন।উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে দরবেশীয়া ক্রিকেট দল ও আধুনগর ক্রিকেট কাউন্সিল।এতে ধারাভাষ্যকার থাকবেন অনির্বাণ কায়সার।
উল্লেখ্য ৩২ টি দল ‘ অনির্বাণ” টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট- ২০১৮’তে অংশগ্রহন করবেন।