চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

খেলাধুলার সাথে যারা জড়িত তারা কখনই অপরাধের সাথে জড়াতে পারে না : ওসি সাইফুল ইসলাম

প্রকাশ: ২০১৮-০৪-১৮ ১৯:০০:৫২ || আপডেট: ২০১৮-০৪-১৮ ১৯:০০:৫২

আলাউদ্দিন,  বীর কন্ঠ :

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেছেন,খেলাধুলা মানুষের সুস্থ মননশীলতা ও মনোবিকাশ গড়তে সহযোগিতা করে।  যারা খেলাধুলার সাথে জড়িত তারা কখনই কোন অপরাধের সাথে জড়াতে পারে না। খেলাধুলা যেমন নিজেকে গড়তে সহযোগিতা করে তেমনি দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ করে দেয়। 

আজ ১৮ এপ্রিল বুধবার দুপুর ৩টায় লোহাগাড়া অনির্বাণ ক্লাব আয়োজনে  উপজেলা সদরের অলি আহমদ বীর বিক্রম  স্টেডিয়ামে  “অনির্বাণ”  টি-টেন  ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮’ খেলায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন বর্তমান সমাজে যে মাদকের ভয়াবহ পাশাপাশি অসামাজিক কর্মকান্ডে ভয়ংকর আকার ধারন করেছে আর সেই আসক্তে তরুনরা আসক্ত হয়েছে তা থেকে ফিরাতে এবং সুস্থ্য জীবন-যাপন করতে একমাত্র পথ ক্রীড়া।

লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিনে সভাপতিত্বে উদ্বোধক ছিলেন লোহাগাড়া সদরের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, শিক্ষক আবু বক্কর,  স্বপ্নাদেবী, যুব নেতা এম নুরুল আলম, ইউনিয়ন পরিষদের সদস্য মুফিজুর রহমান, যুবলীগ নেতা জাফর আহমদ, অনির্বাণ ক্লাবের সভাপতি মো: গিয়াস উদ্দিন চৌধুরী, আ ন ম আব্দুল্লাহ বাবলু, আনোয়ার হোসেন , যুবলীগ নেতা মো: আলী, সাইফুল ইসলাম, প্রমুখ।

উদ্বোধনী খেলায় মোকাবিলা করেন দরবেশীয়া ক্রিকেট দল বনাম আধুনগর ক্রিকেট কাউন্সিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *