admin
প্রকাশ: ২০১৮-০৪-১৮ ২৩:৫৮:২৩ || আপডেট: ২০১৮-০৪-১৮ ২৩:৫৮:২৩

মিজবাউল হক, চকরিয়া :
চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় চার শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশি আউশ, নেরিকা ও সার, বীজ বিতরণ করা হয়েছে। ১৮এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ “মোহনা”মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকতা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজ্বী মোহাম্মদ ইলিয়াছ এমপি।
উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম এমএ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আতিক উল্লাহ।
উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, চিরিংগা চেয়ারম্যান মো:জসিম উদ্দিন, সাহারবিল চেয়ারম্যান মহসিন বাবুলসহ বিভিন্ন এরিয়ার উপ সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।