চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৪-১৮ ১৯:৩৫:১০ || আপডেট: ২০১৮-০৪-১৮ ১৯:৩৫:১০

বীর কন্ঠ ডেস্ক  :

বোয়ালখালী উপজেলার থেকে শামীমা আকতার(২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ এপ্রিল) বিকেল তিনটার দিকে কড়লডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লুধুরিপাড়ার গিয়াস উদ্দিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শামীমা গিয়াস উদ্দিনের স্ত্রী। তাদের সংসারে জান্নাত আকতার নামের দেড় বছরের একটি মেয়ে আছে। তিন বছর আগে পটিয়া উপজেলার কোলাগাঁও বাণীগ্রামের আবুল কাশেমের মেয়ে শামীমার সঙ্গে গিয়াস উদ্দিনের সামাজিকভাবে বিয়ে হয়। গিয়াস এলাকায় লেবুর ব্যবসার পাশাপাশি গাড়ি চালান।

শামীমার বড় ভাই শফিউল আলম জানান, বিয়ের পর থেকে গিয়াস যৌতুকের জন্য প্রায়সময় মারধর করতেন শামীমাকে। এ নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠকও হয়েছে। বোনের সুখ শান্তি কথা ভেবে গিয়াসের দাবি অনুযায়ী সম্প্রতি নগদ ৩০ হাজার টাকা দিতে হয়েছে বলে জানান তিনি।

শামীমার শাশুড়ি ফরিদা বেগম জানান, মঙ্গলবার রাত একটার দিকে গিয়াসের শোরগোল শুনে ঘর থেকে বেরিয়ে জানতে পারেন গিয়াস প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তার স্ত্রী ঘরের দরজা লাগিয়ে দেন। পরে দা দিয়ে চাল কেটে গিয়াস ঘরে ঢুকে দেখে শামীমা গলায় শাড়ি পেঁচিয়ে ঘরের ছাদ বিমের সঙ্গে ঝুলে আছে।

স্থানীয় ইউপি সদস্য মো. করিম জানান, রাত একটার দিকে গিয়াস ফোনে বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে থানায় খবর দিই।

থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, ঘরের ছাদ বিমের সঙ্গে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় শামীমার মরদেহ পাওয়া যায়। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *