admin
প্রকাশ: ২০১৮-০৪-১৮ ০০:০৭:২৪ || আপডেট: ২০১৮-০৪-১৮ ০০:০৭:২৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিষয়ে স্বামী-স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে ৫ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কদমতলী গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, কদমতলী গ্রামে বৈশাখী ঝড়ে প্রতিপক্ষের একটি গাছের ঢাল এলাকার আবদুল সোবহানের ঘরের চালের উপর এসে পড়ে। সোবহানের স্ত্রী গাছটি সরাতে গেলে প্রতিপক্ষের সাথে কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আবদুল সোবহানকে ইট দিয়ে দিয়ে আঘাত করে। এছাড়াও তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এক পর্যায়ে তাহেরের স্ত্রী রোকেয়া বেগমকেও এলোপাতারী মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা প্রদান করেন। এ ব্যাপারে আবদুস সোবহান বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করে।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক ইসলাম আলী বলেন, “ অভিযোগ পেয়েছি , তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।