চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

লামায় অজ্ঞাত ব্যক্তির কংকার উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৪-১৮ ২৩:৫১:০২ || আপডেট: ২০১৮-০৪-১৮ ২৩:৫১:০২

বেলাল আহমদ, বীর কন্ঠ :

লামা উপজেলার দূর্গম পাহাড়ি এলাকায় হতে অজ্ঞাত ব্যক্তির কংকাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঈদগারছড়ার ভাল্লুকখাইয়া ঝিরির আগা থেকে এ কংকার উদ্ধার করা হয়। পুলিশের ধারনা দেড়-দুই মাস আগে দুর্বুত্তরা হয়তো এই ব্যক্তিকে হত্যা করে পাহাড়ি ঝিরিতে লাশ গুম করেছে।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে কয়েকজন পাথর কোয়ারির শ্রমিক ভাল্লুকখাইয়া ঝিরির আগায় গেলে কংকালটি দেখে ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদারকে খবর দেয়। পরে চেয়ারম্যান বিষয়টি লামা থানা পুলিশকে অবহিত করে। পুলিশ কংকালটি উদ্ধারকালে ঘটনাস্থলে নিহতের শরীরের বিভিন্ন অংশের হাড় ও একটি শার্ট পেয়েছে।

 

কংকাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, কংকালটি কোন পুরুষের বলে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থলের ১৬ কিলোমিটারের মধ্যে কোন জনবসতি নেই। স্থানটি লামা-আলীকদম ও নাইক্ষ্যংছড়ি তিন উপজেলার সীমান্তবর্তী অতি দূর্গম। গভীর জঙ্গল হওয়ায় এতদিন লাশের খবর পাওয়া যায়নি। এছাড়া ২-৩ মাসের মধ্যে উপজেলায় কোন ব্যক্তি নিখোঁজ বা হারিয়েছে এমন রেকর্ড আমাদের কাছে নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *