চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়া  ইউএনও’র বদলির আদেশ বাতিল 

প্রকাশ: ২০১৮-০৪-১৮ ২৩:৪৩:১৩ || আপডেট: ২০১৮-০৪-১৮ ২৩:৪৩:১৩

মোঃ এরশাদ আলম, লোহাগাড়া:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলমের বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। (বুধবার) ১৮ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় (মাঠ প্রশাসন- ২ শাখা) এর উপসচিব দেওয়ান মাহবুবর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ- ১ শাখায় ন্যস্ত আদেশের সংশ্লিষ্ট অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো।

উল্লেখ্য,গত ১২এপ্রিল ২০১৮ জনপ্রশাসন মন্ত্রণালয় (মাঠ প্রশাসন- ২ শাখা) এর উপসচিব দেওয়ান মাহবুবর রহমান স্বাক্ষরিত এক নোটিশে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল।

২০১৭ সালের ২৪ এপ্রিল তিনি লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *