admin
প্রকাশ: ২০১৮-০৪-১৮ ১৫:০১:৪১ || আপডেট: ২০১৮-০৪-১৮ ১৫:০১:৪১

বীর কন্ঠ ডেস্ক :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ জনি (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন।বুধবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত জনি সীতাকুণ্ডের কুমিরার চৌধুরী বাড়ির নুরুল আবছারের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।