admin
প্রকাশ: ২০১৮-০৪-১৯ ২০:২৬:০৫ || আপডেট: ২০১৮-০৪-১৯ ২০:২৬:০৫

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সংগঠন থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তিনি অব্যাহতিপত্র প্রেরণ করেন।
তিনি অব্যাহতিপত্র বলেন, আমি স্বজ্ঞানে অব্যাহতি নিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এমতাবস্তায় সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আবেদন করছি।- জাগো নিউজ