admin
প্রকাশ: ২০১৮-০৪-১৯ ০০:৩৫:৪৬ || আপডেট: ২০১৮-০৪-১৯ ০০:৩৫:৪৬

মিজবাউল হক, চকরিয়া :
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয। মঙ্গলবার বিকাল ৫টায় শাহওমরাবাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাফর আলমএমএ।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, বন ও পরিবেশ সম্পাদক সাহাবউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা ফয়সল চৌধুরী, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন, পৌর আওয়ামীলীগ নেতা আহমদ রেজা, বেলাল উদ্দিন, যুবলীগ নেতা নুরুল হুদা, লক্ষ্যারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইকুল ইসলাম ও সঞ্চালনা করেন: সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসেন।