admin
প্রকাশ: ২০১৮-০৪-১৯ ১৯:০৮:২২ || আপডেট: ২০১৮-০৪-১৯ ১৯:০৮:২২

লোহাগাড়া অফিস :
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমের অপসারন চেয়ে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ এপ্রিল দুপুরে লোহাগাড়া উপজেলার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ইউএনও’র অফিস চত্বর ঘুরে মিছিলটি অফিসের সামনে অবস্থান করেন।
ব্যানারে লেখা দেখা যায় জামায়াত শিবিরের দোসর ইউএনও কে অপসারনে এমপি মহোদয়ের ইস্তক্ষেপ চাই।
এসময় বক্তারা লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমের অপসারনে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর হস্তক্ষেপ কামনা করেন।
বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট ,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ন আহবায়ক মোরশেদুল আলম নিবিল সহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।