চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়া অাধুনিক হাসপাতাল ও সুপার ল্যাবের শুভ উদ্বোধন

প্রকাশ: ২০১৮-০৪-১৯ ১৯:১২:২৪ || আপডেট: ২০১৮-০৪-১৯ ১৯:১২:২৪

মোঃ এরশাদ আলম ,লোহাগাড়া :

সবধরণের ই.সি.জি প্যাথলজি এবং অক্সিজেন সহ, মানসম্মত চিকিৎসা সেবা নিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ষ্টেশনস্থ, উত্তরা ব্যাংকের পাশে, মোবাইল মার্কেটের ২য় তলায় শুভ উদ্বোধন হয়েছে ২০শয্যায় লোহাগাড়া অাধুনিক হাসপাতাল এন্ড সুপার ল্যাব ডায়াগনোষ্টিক সেন্টার।১৯এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে হাসপাতালটির শুভ উদ্বোধন উপলক্ষে একটি অালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অাধুনিক হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোশাররফ হোসেন।

হাসপাতালের পরিচালক তাপস জ্যোতি ভিক্ষুর সঞ্চালনায়, উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প:প: কর্মকর্তা ডাঃ মোঃ হানিফ।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোশাররফ হোসেনের সহধর্মিণী নুসরাত শাহিন।এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লোহাগাড়া প্রেসক্লাব’র সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম,অানন্দ টিভির লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক সাত্তার সিকদার,

লোহাগাড়ানিউজ২৪.কম”র সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক,অাধুনিক হাসপাতালের এমডি দেলোয়ার।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে অারো উপস্থিত ছিলেন, ডাঃ মামদুহা রাহমান, ডাঃ মিশুক ভট্টাচার্য্য, ডা: ইসমাইল সাদিক অাদনান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নজরুল ইসলাম সহ হাসপাতালের পরিচালক অরুন পাল, রনি পাল,ছোটন চক্রবর্তী, মোঃ এরফান, সুজন দাশ, সাংবাদিক আব্দুল জাব্বার ফিরুজ, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক খোকন সুশীল সহ উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসকবৃন্দ, এবং গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *