চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট আন্ত:উপজেলা ফুটবল লোহাগাড়া ভেন্যুর উদ্বোধন 

প্রকাশ: ২০১৮-০৪-১৯ ২১:৫৭:১৬ || আপডেট: ২০১৮-০৪-১৯ ২১:৫৭:১৬

লোহাগাড়া অফিস :

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৬)-এর লোহাগাড়া ভেন্যূর খেলা ১৯ এপ্রিল বিকাল ৩টায় লোহাগাড়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে ।

এতে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থা বনাম  বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা  প্রতিদ্বন্দ্বীতা করেন।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন।

টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম ১৫- সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমের সভাপতিত্বতে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন  বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর মেয়র মোঃ ইসলাম বেবী,  চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ড্রাট্রিজের  পরিচালক মোঃ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান মোল্যা, লোহাগাড়া থানার ওসি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। খেলায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, পদুয়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্হার সহ-সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাস্টার এস কে সামশুল অালম,অতিরিক্ত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ শহীদুল কবির সেলিম, লোহাগাড়া ক্রীড়া সংস্হার কোষাধ্যক্ষ  মোঃ শাহাব উদ্দিন চৌধুরী, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, এসএম আবদুল জব্বার,দক্ষিণ জেলা যুবলীগ নেতা নুরুল আলম জিকু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীন জনু কোম্পানী, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ।উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ ফজলে এলাহী আরজুর সঞ্চালনায়  আরো উপস্হিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবদুল হান্নান মোহাম্মদ ফারুক, সাংসদ ড.নদভীর একান্ত সচিব ও উপজেলা ক্রীড়া সংস্হার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ এরফানুল করিম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্হার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান , আওয়ামীলীগ নেতা ও লোহাগাড়া সিটি হাসপাতালের এমডি মোঃ আরিফুর রহমান,আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোরশেদুল আলম নিবিল, সাংসদের একান্ত সহকারী সচিব ও সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম শাহাদৎ হোসাইন শাহেদ, সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন বেলাল। খেলায় ধারাভাষ্যকার ছিলেন চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের ধারাভাষ্যকার মোঃ সেলিম উদ্দিন। এছাড়াও সিজেকেএস নির্বাহী সদস্য, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ ও সর্বস্তরের ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন।

খেলায় হাড্ডা হাড্ডি লড়ায়ের পরে অমিমাংসিত ভাবে গোল শূন্য  ড্র হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *