চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

যেকোনো সময় গ্রেফতার হতে পারেন রনি

প্রকাশ: ২০১৮-০৪-২০ ১৩:২৩:১৬ || আপডেট: ২০১৮-০৪-২০ ১৩:৩৯:১০

 

বীর কন্ঠ ডেস্ক :

কোচিং সেন্টারের মালিককে পেটানো ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনিসহ দুইজনের বিরুদ্ধে মামলা রেকর্ড করেছে চট্টগ্রাম পাঁচলাইশ থানা পুলিশ। মামলা রেকর্ড হওয়ায় এখন যেকোনো সময় তারা গ্রেফতার করা হতে পারেন বলে জানিয়েছেন থানার ওসি মহিউদ্দিন মাহমুদ।

 

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর  জানান, কোচিং সেন্টারের মালিককে পেটানো ও চাঁদা দাবির অভিযোগে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে রনির বিরুদ্ধে মামলাটি রেকর্ড করা হয়।

 

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারীশ খান বলেন, কোচিং সেন্টারের মালিক রাশেদ মিয়া রনি ও তার বন্ধু নোমানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তদন্ত করে অভিযোগটি মামলায় রূপান্তর করা হয়েছে।

 

এদিকে মামলা রেকর্ড হওয়ায় ছাত্রলীগ থেকে সদ্য অব্যাহতি দেয়া নুরুল আজিম রনি যেকোনো সময় গ্রেফতার হতে পারেন বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এর আগেও অধ্যক্ষ জাহেদ খানের দায়ের মামলায় রনিকে গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ।

 

বৃহস্পতিবার দিনগত রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ রনিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। সোহাগ বলেন, ‘বিতর্কিত কর্মকাণ্ডের কারণে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে পদ থেকে সাসপেন্ড (বহিষ্কার) করা হয়েছে। তার অব্যাহতির কোনও সুযোগ নেই।’

 

চট্টগ্রাম নগরীতে এক অধ্যক্ষকে মারধর নিয়ে সমালোচনার রেশ না কাটতেই এবার এক কোচিং সেন্টারের মালিককে পেটানোর অভিযোগ ওঠে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে। মারধরের সিসি টিভির ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

বৃহস্পতিবার রাতে মারধরের ঘটনায় রাশেদ মিয়া নামের ওই ভুক্তভোগী বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে রনি ও তার বন্ধু নোমানকে আসামি করা হয়েছে।-জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *