admin
প্রকাশ: ২০১৮-০৪-২১ ২১:০৫:০১ || আপডেট: ২০১৮-০৪-২১ ২১:০৫:০১

মোঃ এরশাদ আলম , লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনায় এতিমের মিলন মেলা উদযাপান পরিষদের উদ্যোগে (২য় তম) এতিমের মিলন মেলা ২১ এপ্রিল (শনিবার) সকাল ১০ টায় মোঃ শাহজাহান কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এতিমের মিলনমেলায়, উদ্বোধন ও অাখেরী মুনাজাত পরিচালনা করেন, চট্টগ্রাম বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম।
এডভোকেট মোঃ আইয়ুব সিকদারের সভাপতিত্বে, দোয়া ও মাহফিল পরিচালনা করেন কুমিরাঘোনা বায়তুশ শরফ জামে মসজিদের খতীব, আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী রহমত উল্লাহ।
বড়হাতিয়া আখতারাবাদ কুমিরাঘোনা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন (সাগর) এর সঞ্চালনায় এতিমের মেলায় প্রধান অতিথি ছিলেন, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনির হোসেন, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহরাওয়ার্দী সরওয়ার, লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার সভাপতি ও অানন্দ টিভির লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক সাত্তার সিকদার। লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বকোণ পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক এম.এ.আহমদ মনির।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,লোহাগাড়ানিউজ২৪.কম’র সম্পাদক অধ্যাপক অাব্দুল খালেক,
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও এতিমের মিলনমেলার সদস্য সচিব রফিক উদ্দিন, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা গিয়াস উদ্দিন,শিক্ষাবিদ আব্দুল খালেক,মাওলানা আবিরুর রহমান,দিনবাংলা প্রতিনিধি এরশাদ আলম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন।
এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত এতিমের মেলায় প্রায় ৫৫০ জন এতিম শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এতে উপস্থিত এতিম শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথি সহ প্রায় ৩’হাজারের অধিক মানুষের জন্য মধ্যাহ্নভোজনের অায়োজন করা হয়।
উক্ত এতিমের মেলার সহযোগীতায় ছিলেন,বড়হাতিয়া আখতারাবাদ কুমিরাঘোনা ছাত্র,যুব ঐক্য পরিষদের সকল সদস্যরা।