চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

এইচএসসি’র স্থগিত ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা ১৪ মে

প্রকাশ: ২০১৮-০৪-২২ ১৯:৩৫:২০ || আপডেট: ২০১৮-০৪-২২ ১৯:৩৫:২০

 

বীর কন্ঠ ডেস্ক :

ভুলবশত প্রশ্নপত্র প্রকাশ হয়ে যাওয়ায় সোমবারের এইচএসসি’র ভূগোল দ্বিতীয় পত্রের স্থগিত করা পরীক্ষা আগামী ১৪ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার রোববার একথা জানিয়েছেন।

এরআগে ভুলবশত প্রশ্নপত্র প্রকাশ হয়ে যাওয়ায় সোমবার অনুষ্ঠেয় চলমান এইচএসসি পরীক্ষার ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন।

 

জানা গেছে, রোববার এইচএসসি’র ভূগোল প্রথম পত্রের পরীক্ষা ছিল। কিন্তু নেত্রকোনা জেলার দুর্গাপুর মহিলা কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্রের পরিবর্তে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরে ভুলটি বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে দেয়া হয়।

 

স্থানীয় জেলা প্রশাসন বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অবহিত করলে সঙ্গে সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *