চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশ: ২০১৮-০৪-২২ ১৪:৪০:২৭ || আপডেট: ২০১৮-০৪-২২ ১৪:৪০:২৭

বীর কন্ঠ ডেস্ক :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফের সমন্বয়ক থিয়াং ত্রিপুরাকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইউপিডিএফের আরও এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। ইউপিডিএফের সমন্বয়ক মাইকেল চাকমা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রতিপক্ষ গণতান্ত্রিক ইউপিডিএফের কর্মীরা হামলা চালিয়ে থিয়াং ত্রিপুরাকে হত্যা করেছে। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।’

পানছড়ি থানার ওসি মিজানুর রহমান  কাছে গুলিবিদ্ধ হয়ে একজন আহত হওয়ার কথা স্বীকার করেন।

তবে নিহতের বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।- পরিবর্তন ডটকম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *