চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

খালেদার মুক্তির দাবি :বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশ: ২০১৮-০৪-২২ ১৪:৪৯:১৬ || আপডেট: ২০১৮-০৪-২২ ১৪:৪৯:১৬

বীর কন্ঠ ডেস্ক :

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো।

রোববার (২২ এপ্রিল) দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যেভাবে হোক তারেক রহমানকে দেশে ফেরত নেয়া হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। প্রধানমন্ত্রীর এ বক্তব্যে চরম ক্ষোভ ও প্রতিহিংসার আগুন। তার ক্রোধ কখনো নিভবে না। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখেও তার ইচ্ছা পূরণ হয়নি। জিয়া পরিবারকে ধ্বংস করাই তার লক্ষ্য। তাহলে তার আজীবন ক্ষমতা থাকার ইচ্ছা পূরণ হয়। কিন্তু কেউ আজীবন ক্ষমতায় থাকতে পারে না। শেখ হাসিনাও পারবে না।

তিনি বলেন, তারেক রহমান উচ্চ আদালতের নির্দেশেই লন্ডনে গেছেন চিকিৎসার জন্য। তিনি আইন মেনেই সেখানে আছেন। কিন্তু শেখ হাসিনা প্রতিহিংসার জ্বালায় ছটফট করছেন। তারেক রহামনকে হাতে পেলেই ভয়াবহ প্রতিশোধ নিবেন তিনি। জিয়া পরিবারকে ধ্বংস করাই তার লক্ষ্য। কিন্তু তা সম্ভব হবে না।

 

রিজভী সরকারের ভারত সফরের সমালোচনা করে বলেন, ভারত কখনো বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করে না- এধরনের বক্তব্য দিয়ে ওবায়দুল কাদের হস্তক্ষেপের বিষয়টি জানিয়ে দিলেন। ২০১৪ সালের মতো আরেকটি অবৈধ নির্বাচন করতে চায় সরকার। কিন্তু অন্যদেশের কথায় এ দেশে আর কোনো ২০১৪ সালের মতো নির্বাচন করা যাবে না।

 

বিএনপি কর্মসূচির মধ্যে রয়েছে- আজ ২২ এপ্রিল দুপুর ১২টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরীতে বিক্ষোভ করবে। ২৩ এপ্রিল ঢাকা দক্ষিণে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ, ২৫ মার্চ বিএনপির উদ্যোগে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন, ২৬ এপ্রিল ছাত্রদলের উদ্যোগে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ, ২৭ এপ্রিল বাদ জুমা সারা দেশে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আরোগ্য কামনায় দোয়া, ২৮ এপ্রিল যুবদলের উদ্যোগে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ, ২৯ এপ্রিল ঢাকাসহ সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ এবং ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে মে দিবসে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত করবে শ্রমিক দল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *