admin
প্রকাশ: ২০১৮-০৪-২২ ২৩:১৩:২৭ || আপডেট: ২০১৮-০৪-২২ ২৩:১৩:২৭

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ মাদ্রাসা সাধারণ শিক্ষক সমিতি লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে পাবলিক হলে আজ ২২ এপ্রিল বিকেল ৪টায় বর্ষপূর্তি ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সমিতির আহবায়ক অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিজিয়া রেজা চৌধুরী।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাতকানিয়া জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর আহমদ চৌধুরী, সেমিনার প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম সরকারী টিচার্স ট্রেনিং কলেজের প্রথিতযশা অধ্যাপক সামশুদ্দিন মোহাম্মদ শিশির এবং মূখ্য আলোচক ছিলেন লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা ও মরক্কো আগাদী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহিউদ্দিন মাহী।
সমিতির সদস্য সচিব মাষ্টার নাছির উদ্দিন ও অধ্যাপক মিজানুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিছ শাহে আলম, আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন, অধ্যাপক আহসান হাবিব, মাষ্টার মোশারফ হোছাইন, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক আবদুর রহিম, মাষ্টার ফারুক হোসাইন, অধ্যাপক রিদোয়ানুল হক ও অধ্যাপক হারুন-অর-রশিদ।
আমন্ত্রিত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন আধুনগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা সহকারী অধ্যাপক জোবাইর হোসাইন ছিদ্দিকী।-