চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ইয়াবাসহ নারী ক্রিকেটারকে গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০৪-২২ ১৪:৫৯:৩০ || আপডেট: ২০১৮-০৪-২২ ১৪:৫৯:৩০

বীর কন্ঠ ডেস্ক :

নগরের বাকলিয়া থানা পুলিশ শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ১৪ হাজার ইয়াবাসহ নাজবীন খান মুক্ত‍া (২৩) নামের এক নারী ক্রিকেটারকে গ্রেফতার করেছে।রোববার (২২ এপ্রিল) ভোর পাঁচটায়  তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ময়মনসিংহের ত্রিশাল মঠবাড়ি এলাকার আবুল খায়ের কাজলের মেয়ে মুক্তা বর্তমানে ঢাকার ৩/১ সেগুন বাগিচার বাসিন্দা। তিনি ঢাকা প্রিমিয়ার লিগে আনসার দলের নিয়মিত ক্রিকেটার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণিতে ভর্তি হলেও অনিয়মিত হওয়ায় ভর্তি বাতিল হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী  জানান, গ্রীনলাইন পরিবহনের এসি বাসে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার সময় নতুন ব্রিজ এলাকায় তল্লাশির সময় মুক্তা ইয়াবাসহ গ্রেফতার হন।

তিনি প্রায়ই কক্সবাজার যাওয়া-আসা করতেন। কক্সবাজারের নাহিদ নামের একজনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় তার সহযোগী রিপনকে সরবরাহ করত বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  এ মুক্তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি প্রণব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *