চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

অানন্দ টিভি’তে যোগ দিলেন এম.এ.এইচ রাব্বী

প্রকাশ: ২০১৮-০৪-২৩ ২১:০৪:৫১ || আপডেট: ২০১৮-০৪-২৩ ২১:০৪:৫১

হৃদয়ের কথা বলে শ্লোগান’কে ধারণ করে সম্প্রতি সম্প্রচারে অাসা সংবাদ ও বিনোদন ভিত্তিক টেলিভিশন চ্যানেল অানন্দ টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় অফিসের ভিডিও জার্নালিষ্ট হিসেবে যোগদান করেন জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম বিডি টুয়েন্টিফোর লাইভ.কম প্রতিনিধি এম.এ.এইচ রাব্বী।

মঙ্গলবার (১৭এপ্রিল) টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান আয়ান শর্মা’র নিকট থেকে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি।

এম.এ.এইচ রাব্বী এর আগে তিনি বিডি টুয়েন্টিফোর লাইভ.কম, সংবাদ সবসময়.কম, ল্যাটেস্ট বিডি নিউজ.কম, ইউরো বিডি নিউজ ডট.কম, এশিয়ান টেলিভিশনসহ বেশ কিছু গণমাধ্যমে চট্টগ্রাম প্রতিনিধি ও বিভাগীয় অফিসের ভিডিও জার্নালিষ্ট পদে কাজ করেছেন।

এছাড়াও তিনি তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন ও লোহাগাড়া অনলাইন প্রেসক্লাব সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

তিনি এসময় আনন্দ টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনে সকলের সহযোগিতা কামনা করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *