চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার 

প্রকাশ: ২০১৮-০৪-২৩ ০১:৩৩:৪৬ || আপডেট: ২০১৮-০৪-২৩ ০১:৩৩:৪৬

বীর কন্ঠ ডেস্ক :

নগরের কোতায়ালি থানার সার্সন রোডের গোলাপের পাহাড়ের খাদ অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর আলম  বলেন, রোববার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন স্থানীয় লোকজন এ পাহাড়ের খাদে গলিত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। আমরা মরদেহটি উদ্ধার করতে ঘটনাস্থলে এসেছি। এটি নারীর মরদেহ। আনুমানিক সপ্তাহখানেক আগে অন্য কোথাও খুন করে মরদেহ এখানে ফেলেছে। মরদেহের মাথা কঙ্কাল হয়ে গেছে। মরদেহটি গলে গেছে। পরনের শাড়িটি পাশে পড়ে ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *