admin
প্রকাশ: ২০১৮-০৪-২৩ ০১:৪৭:৪১ || আপডেট: ২০১৮-০৪-২৩ ০১:৪৭:৪১

বেলাল আহমদ, বিশেষ প্রতিনিধি :
বান্দরবানের লামায় জাতীয়তাবাদী শ্রমীকদলের লামা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো:আবুল কাসেম (২২ এপ্রিল)রবিবার সন্ধায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল মহোদয়ের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।উক্ত অনুস্টানে আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আক্তার কামাল,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র তাজুল ইসলাম,বান্দরবান জেলা কৃষক লীগের সহ-সভাপতি কামরুল হাসান টিপু,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাপান বডুয়া, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো:তৈয়ব আলী,পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি উজ্জল বডুয়া, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি নুর মো:মিন্টু, পৌর কৃষক লীগ সভাপতি মো:ইউছুপ মজুমদার, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মন্জুর আলম,মাতামুহুরি কলেজ সভাপতি,সম্পাদক সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন,আগামি সংসদ নির্বাচনে ৬স্ঠ বারের মত জননেতা প্রতিমন্ত্রী বীরবাহাদুর কে জয়যুক্ত করার জন্য আহব্বান করেন।