চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় মাদক মামলার পলাতক আসামী শ্রমিক নেতা মোহাম্মদ আলী আটক

প্রকাশ: ২০১৮-০৪-২৩ ১৪:৪৪:৩২ || আপডেট: ২০১৮-০৪-২৩ ১৪:৪৪:৩২

লোহাগাড়া অফিস:

চট্টগ্রাম আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলীকে একটি মাদক মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এএসআই আজিজুল হক  গত ২১ এপ্রিল সকালে বটতলী মোটর ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করে। সে ২০১২ সনের একটি মাদক মামলার পলাতক আসামী বলে জানায় পুলিশ। মামলা নং ১৬(৬)/১২। আসামী মোহাম্মদ আলী উপজেলার আমিরাবাদ স্কুলরোডস্থ বজলুর রহমানের পুত্র।

খবর নিয়ে জানা যায়, মোহাম্মদ আলী পেশাদার একজন ড্রাইভার।  আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের  সভাপতি নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক দাপট দেখায় সে। প্রকাশ্যে বটতলী মটর ষ্টেশন এলাকার হকারদের কাছ চাঁদা নেয়। গাড়ীর বিভিন্ন লাইন ও দূরপাল্লার বাস থেকে নিয়মিত চাঁদা নিতো। তার দাপটের কাছে সবাই ছিল অসহায়। পরবর্তিতে গতবার মোহাম্মদ আলী আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হলেন। নির্বাচনে বিপুল ভোটে হেরে যান। আরকান নির্বাচনেও হেরে যান। পতন হয়ে যায় মোহাম্মদ আলী শ্রমিক নেতার অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *