admin
প্রকাশ: ২০১৮-০৪-২৪ ২৩:৪৯:৪৬ || আপডেট: ২০১৮-০৪-২৪ ২৩:৪৯:৪৬

ঈদগাঁও সংবাদদাতা, বীরকন্ঠ :
কক্সবাজার থেকে প্রকাশিত গণমাধ্যম দৈনিক সমুদ্র কণ্ঠ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈদগাঁওতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকবৃন্দ । ২৪ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে শাপলা চত্তর প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক অাজাদী ও ইনানী প্রতিনিধি মোঃরেজাউল করিম, দৈনিক সৈকত ও প্রিয় চ্ট্টগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান আযাদ, দৈনিক ককসবাজার প্রতিনিধি এস এম তরিকুল হাসান তারেক, দৈনিক কক্সবাজার-৭১ এর সহ-সম্পাদক নুরুল আমিন হেলালি, দৈনিক সাঙ্গু ও সাগরদেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি জাহাঙ্গীর বাঙ্গালী, সমুদ্রকন্ঠ ও খবরপত্র প্রতিনিধি শেফাইল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক বাকখালি প্রতিনিধি কাফি আনোয়ার, সমুদ্র বার্তা প্রতিনিধি রাশেদুল করিম, আজকের ককসবাজার প্রতিনিধি আবুহেনা সাগর, আমাদের কক্সবাজার প্রতিনিধি মোঃ মিছবাহ উদ্দিন, রুপসীগ্রাম প্রতিনিধি এম সরওয়ার শিফা, কক্সবাজার বানী ও বীর কন্ঠ প্রতিনিধি এইচ এম তৈয়ব জালাল, গণসংযোগ প্রতিনিধি গিয়াস উদ্দিন রবিন, দেশের নিউজ প্রতিনিধি এম বজলুর রহমান, রুপালী সৈকত প্রতিনিধি মুফিজুল ইসলাম মুফি, ঈদগাঁও নিউজ প্রতিনিধি নাছির উদ্দিন পিন্টু, কক্সবাজার-৭১ প্রতিনিধি আলা উদ্দিন ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, ব্যবসায়ী নুরুলহুদা, ছৈয়দ আকবর, বজল আহমদ, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলম, ইনসুরেন্স কর্মকর্তা নাছির উদ্দিন, শিক্ষক আমান উল্লাহ, ব্যবসায়ী এছারুল হক, জাহেদ প্বরমুখ ।
দৈনিক সমুদ্রকন্ঠের মত জনপ্রিয় পত্রিকা বন্ধ করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান বক্তারা ।