চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশ: ২০১৮-০৪-২৪ ১৫:৩১:১৭ || আপডেট: ২০১৮-০৪-২৪ ১৫:৩১:১৭

প্রেস বিজ্ঞপ্তি: বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে শ্রমিক নেতা মোহাম্মদ আলীকে নিয়ে মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশে তীব্র প্রতিবাদ জানিয়েছে তার পরিাবারের পক্ষে পুত্র মোহাম্মদ জিয়া। প্রতিবাদ লিপিতে মোহাম্মদ জিয়া উল্লেখ করেন, উক্ত সংবাদে যে সব তথ্য দেওয়া হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। প্রতিবেদককে ভূল তথ্য দিয়ে মান-সম্মান ক্ষুন্ন করার জন্য এ সংবাদ পরিবেশন করা হয়েছে। আমার বাবা আরকান সড়ক পরিবহন ইউনিয়নে ২০১০  সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত নির্বাচিত সভাপতি ছিলেন। প্রতিপক্ষরা পরাজিত হয়ে তৎ সময়ে একটি মিথ্যে মাদক মামলায় ফাঁসায়। ওই মামলায় এজাহারভূক্ত আসামী ছিলেন না। পরে জড়ানো হয়েছে। তাই, সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের আহবান করছি। পাশাপাশি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *