admin
প্রকাশ: ২০১৮-০৪-২৪ ২৩:৫৪:৫৫ || আপডেট: ২০১৮-০৪-২৪ ২৩:৫৪:৫৫
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া থেকে :
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের এক নন্বর ওয়ার্ড কদমতলি গ্রামে আগুনে পুড়ে গেছে চার কাঁচা বসতবাড়ি।
মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল দশটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা¯’লে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা দুলাল কুমার মিত্র বলেন, “বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে কদমতলী গ্রামের মো. ইউনুস, মো. বেলাল ও মো. ইউসুফসহ তিনটি পরিবারের চারটি কাঁচা বসতঘর পুড়ে যায়। দেড় ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে।’