চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাষ্ট্রপ্রতি হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন আবদুল হামিদ

প্রকাশ: ২০১৮-০৪-২৪ ২১:২৫:৫০ || আপডেট: ২০১৮-০৪-২৪ ২১:২৫:৫০

বীর কন্ঠ ডেস্ক :

রাষ্ট্রপ্রতি হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন আবদুল হামিদ। মঙ্গলবার বঙ্গভবনে তাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আবদুল হামিদই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যিনি টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করলেন।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি মো. আবদুল হামিদকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে আবদুল হামিদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

এর আগে ২০১৩ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর ২৪ মার্চ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান ছিলেন আবদুল হামিদ। পরে ২২ এপ্রিল তিনি বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর তিনি দায়িত্ব গ্রহণ করেন ২৪ এপ্রিল।

আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার আগে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্পিকার হিসেবে দু’বার দায়িত্ব পালন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *