চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় বি.এস.আর.এম স্টিল লিমিটেড এর জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০৪-২৪ ০০:৩৪:১৯ || আপডেট: ২০১৮-০৪-২৪ ০০:৩৪:১৯

মোঃ এরশাদ আলম, লোহাগাড়া :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ষ্টেশনস্থ সুপার মার্কেটের ৩য় তলায় এলায়েন্স ইন্জিনিয়ারীং এর অফিস কার্যালয়ে ২২এপ্রিল (সোমবার) রাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে বি.এস.আর.এম স্টিল লিমিটেড কতৃক আয়োজিত জনসচেতনতা মূলক মাস ব্যাপী কর্মশালার একটি অংশ।

এ.জে.চৌধুরী এন্ড কোম্পানির অায়োজনে, এবং এলায়েন্স ইন্জিনিয়ারীং এর চেয়ারম্যান ইন্জিনিয়ার জিল্লুর রহমানের সভাপতিত্বে, কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোঃ আবুল কালাম আজাদ, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

বি.এস.আর.এম স্টিল লিমিটেড এর কর্মকর্তা সন্জয় চৌধুরীর সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রতিদিন পত্রিকা ও আনন্দ টিভির প্রতিনিধি, সাংবাদিক সাত্তার সিকদার,

এলায়েন্স ইন্জিনিয়ারীং এর সহকারী পরিচালক ইন্জিনিয়ার মোঃ জাবেদ হোছাইন।

এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাড়ীওয়ালারা উপস্থিত ছিলেন, বাড়ীওয়ালাদের মধ্যে মোঃ তৌহিদ, জানে আলম, মোঃ ফয়েজ সহ উপস্থিত অনেকেই বি.এস.আর.এম স্টিল লিমিটেডের ব্যাপক প্রসংশা করেন।

এবং অনুষ্টান শেষে উপস্থিত সবাইকে কুইজ ও পুরষ্কার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *