চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সাতকানিয়ায় অপহৃত শিশু উদ্ধার : আটক ২

প্রকাশ: ২০১৮-০৪-২৪ ২১:৩৭:৫১ || আপডেট: ২০১৮-০৪-২৪ ২১:৩৭:৫১

 

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের সাতকানিয়া রাস্তারমাথা থেকে গত ১৯ এপ্রিল অপহৃত শিশুকে চারদিন পর কক্সবাজারের চকরিয়া থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) সদস্যরা।

সোমবার রাতে চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণে জড়িত নারীসহ দুইজনকে আটক করা হয়।

উদ্ধার শিশু তসলিমা আক্তার মাইশা (৭) চট্টগ্রামের সাতকানিয়া রাস্তারমাথা দাইমারখীল -দক্ষিণ ঢেমশা এলাকার রিকশাচালক আবদুল গফুরের মেয়ে।

 

আটকরা হলেন- কক্সবাজারের চকরিয়া পালাকাটা এলাকার বদিউল আলমের ছেলে মো. মমিনুল ইসলাম (১৯) ও একই এলাকার শাহাবুদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)।

 

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মো. রুহুল আমিন জানান, ১৯ এপ্রিল সাতকানিয়া রাস্তারমাথা এলাকায় নিজ বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় রিকশাচালক গফুরের শিশু কন্যা তসলিমা আক্তার। পরে পরিবারের কাছে মুক্তিপণ বাবদ ২ লাখ টাকা দাবি করা হয়।

 

শেষপর্যায়ে ৭০ হাজার টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা না পেলে তারা শিশুটিকে হত্যা করার হুমকি দেয়। এ নিয়ে গত ২০ এপ্রিল র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পে শিশুটির বাবা গফুর (৪০) লিখিত অভিযোগ দেন।

 

অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে গতকাল রাতে চকরিয়ার পালাকাটা এলাকায় অভিযান চালিয়ে মমিনুল ও মনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে অপহৃত শিশু তসলিমা আক্তার মাইশাকেও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের নাম-ঠিকানা প্রকাশ করে জানায় তারা মুক্তিপণের টাকার জন্য অপহরণের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আটক নারী-পুরুষকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *