admin
প্রকাশ: ২০১৮-০৪-২৫ ০০:১৫:৩৮ || আপডেট: ২০১৮-০৪-২৫ ০০:১৫:৩৮

আলাউদ্দিন, বীর কন্ঠ:
লোহাগাড়া পদুয়া ধলিবিলা ও আধার মানিকের রাস্তাঘাট ও হাঙ্গর খালের ভাঙ্গন পরিদর্শন ও বিশাল জনসভা ২৪ এপ্রিল সন্ধ্যায় পদুয়া আধার মানিক হাঙ্গরকুল পূর্বের দোকান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহির উদ্দিনের
সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এম পি।
পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ত্রান উপ-কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হেসেন,উপজেলা আওয়ামীলীগ নেতা এ এইচ এম এ গনী সম্রাট, এসএম আবদুল জাব্বার লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আবদুল জলিল,দক্ষিণ জেলা যুবলীগ সদস্য নুরুল অালম জিকু,উপজেলা যযুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক টিপু, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান,উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক নুনু,নাওঘাটা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি আওয়ামীলীগ নেতা ইউনুছ বাহাদুর,সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোরশেদুল আলম নিবিল,যুবলীগ নেতা ব্যবসায়ী জয়নাল আবেদিন সাওদাগর,দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মুজিবুল হক টিটু,পদুয়া ইউপির ৮নং ওয়ার্ড সদস্য মহি উদ্দিন মোহাম্মদ আলমগীর,৯নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলমগীর,৫নং ওয়ার্ড ইউপি সদস্য যুবলীগ নেতা মোহাম্মদ কাউছার উদ্দিন,শ্রমিকলীগ নেতা মোহাম্মদ শওকত আলী,বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা,সাংসদের একান্ত সহকারী সচিব ও সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম শাহাদৎ হোসাইন শাহেদ,সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন বেলাল,পল্লী চিকিৎসক মোহাম্মদ হামিদ,দক্ষিণ জেলা কৃষকলীগ সদস্য মোঃ নুরুল ইসলাম ভান্ডারী,আওয়ামীলীগ নেতা মোস্তফিজুর রহমান সওদাগর,যুবলীগ নেতা মোঃ আদেল চৌধুরী, মোঃ সেলিম,ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম ও আবদুল্লাহ মোহাম্মদ সাঈদী প্রমুখ।
এসময় সাংসদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব সারাদেশে উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হয়েছে।আওয়ামীলীগ সরকারের আমলে যেভাবে এলাকায় উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হয়েছে অতীতেই জোট সরকারের আমলে এ ধরণের উন্নয়ন হয়নি।
তিনি আরো বলেন, লোহাগাড়ায় একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্হাপন করা হবে।পদুয়া হইতে নাওঘাটা,ধলিবিলা ও আঁধারমানিক সড়কের উন্নয়নের কাজ শীঘ্রই শুরু করা হবে ইনশাল্লাহ।