Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৪-২৫ ১৩:৩৪:৩৬ || আপডেট: ২০১৮-০৪-২৫ ১৩:৪৭:৩৯
![]()
পটিয়া সংবাদদাতা, বীরকন্ঠ : সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ার ঘটনা ঘটেছে । গতকাল মঙ্গলবার পটিয়ার মনসার টেক এলাকায় এ ঘটনা ঘটে । ঢিল নিক্ষেপকারী মহিলাকে আটক করতে সক্ষম হন পটিয়া থানা পুলিশ । তবে নীরিক্ষা করে পুলিশ জানতে পারেন ঢিল নিক্ষেপকারী নারী মানসিক ভারসাম্যহীন ।
এদিকে এ ঘটনায় এমপি নদভীর গাড়ির কাঁচের কিছু চুরমার হয়েছে । বড় ধরনের দূর্ঘটনাও ঘটতে পারতো বলে জানান স্বয়ং এমপি । তিনি বলেন, যেদিক থেকে ঢিলটি এসেছে আমি সেদিকেই ছিলাম ।
মানসিক ভারসাম্যহীন এ মহিলাকে চিকিৎসার ব্যবস্থা করার দায়িত্ব নিয়েছেন সংসদ সদস্য নদভী ।