চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশ: ২০১৮-০৪-২৫ ০০:৪০:৪২ || আপডেট: ২০১৮-০৪-২৫ ০০:৪০:৪২

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মাজার গেইট এলাকায় পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে ঢুকে হতাহতের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় মো. সেলিম (৪০) নামে এক গ্যারেজ মিস্ত্রি নিহত ও তিন ব্যক্তি আহত হয়েছেন।নিহত সেলিম পটিয়ার কাগজীপাড়ার এয়ার মোহাম্মদের ছেলে।আহতরা হলেন-মো. সাইফুল (২৪), মো. শফি (২৮) ও মো. মুছা (৪০)।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার  জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান সিএনজি অটোরিকশার গ্যারেজে ভেতরে ঢুকে পড়ে। এতে গ্যারেজের ভেতরে থাকা ৪ জন আহত হন। আহতদের মধ্যে একজনকে গুরুতর আহতাবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *