admin
প্রকাশ: ২০১৮-০৪-২৫ ১৮:১৫:২১ || আপডেট: ২০১৮-০৪-২৫ ১৮:১৫:২১

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াহাট পৌর জামায়াতের ইসলামীর আমির নূর হামিদীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুর ২টার দিকে বারৈয়ারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, জামায়াতের শীর্ষস্থানীয় নেতা নূর হামিদী ৫টি নাশকতা মামলার পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার সকালের দিকে এলাকায় অবস্থান করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি জাহিদুল কবির জানান, ২০১৩-১৪ সালের দিকে মিরসরাই-জোরারগঞ্জে যত নাশকতা ও সহিংসতা হয়েছিল প্রায় সবগুলোতে এ জামায়াত নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন ছিল। তার বিরুদ্ধে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় নাশকতা ও অগ্নিসংযোগের ৫টি রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছে বলেও জানান তিনি।- জাগো নিউজ