চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

নির্বাচনকে তামাশায় পরিণত করতে ভারতে যান ওবায়দুল কাদের’

প্রকাশ: ২০১৮-০৪-২৬ ০০:০৬:০৫ || আপডেট: ২০১৮-০৪-২৬ ০০:০৬:০৫

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী জাতীয় নির্বাচনকে তামাশায় পরিণত করার জন্য ভারতের শরাণাপন্ন হয়েছেন। কিন্তু ভারত সরকার তাদের কথায় সায় দেয়নি।

তার দাবি, ভারত তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে- গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে, তারা সেই সরকারকে সমর্থন দেবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এক মানবন্ধনে ডা. শাহাদাত এসব কথা বলেন।

 

তিনি বলেন, তাই ওবায়দুল কাদের ব্যর্থ হয়ে দেশে এসে বলছেন- ভারত নাকি নির্বাচন নিয়ে কোনো কথা বলবে না। এতে বোঝ যায় ভারত সরকারের আস্থা এখন তাদের উপর আর নেই।

 

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি বলেন, সংবিধানের ১২৬ অনুচ্ছেদে স্পষ্টভাবে লেখা আছে- সকল নির্বাহী বিভাগের কর্মকর্তারা নির্বাচন কমিশনের অধীনে থাকবে। সেই মোতাবেক নির্বাচন কমিশন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্বাচনে সেনা মোতায়েনের নির্দেশ দিতে পারে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি ও ব্যালেট ছিনতাই থেকে রক্ষা পেতে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এদেশের জনগণ সেনা মোতায়েন চায়।

 

ডা. শাহাদাত বলেন, তারেক রহমান বাংলাদেশের বৈধ নাগরিক। তিনি যুক্তরাজ্যে রজনৈতিক আশ্রয়ে আছেন। পাসপোর্ট জমা দেয়া মানে নাগরিকত্ব বর্জন করা নয়। কোনো ছলচাতুরি করে সরকার তারেক রহমানের দেশে আসা বন্ধ করতে পারবে না। তারেক রহমান  স্বেচ্ছায় বীরের বেশে দেশে ফিরে আসবেন।

তিনি আরো বলেন, বেগম জিয়া দীর্ঘদিন ধরে পায়ে ও হাঁটুর ব্যথায় ভুগছেন। ওষুধ  সেবনের পাশাপাশি পায়ের ব্যথার জন্য উন্নত থেরাপির জন্য বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা অত্যন্ত জরুরি। যদি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার অভাবে স্বাস্থ্যগত অবনতি হয়, তাহলে এই সরকারের শেষ রক্ষা হবে না।

বুধবার দুপুরে নগরীর কাজীর দেউরীস্থ নুর আহমদ সড়কে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাবেক চাকসু ভিপি নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি মো. মিয়া ভোলা প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *