চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অ্যাম্বুলেন্সের ধাক্কা, প্রসূতিসহ নিহত ৩

প্রকাশ: ২০১৮-০৪-২৬ ১৩:২২:১৭ || আপডেট: ২০১৮-০৪-২৬ ১৩:২২:১৭

 

বীর কন্ঠ ডেস্ক :

রংপুরের তারাগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে রোগীবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রসূতিসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তারাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নীলফামারীর সৈয়দপুর থেকে একটি অ্যাম্বুলেন্স প্রসূতিকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই প্রসূতিসহ তিনজনের মৃত্যু হয়।   নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *