admin
প্রকাশ: ২০১৮-০৪-২৬ ০০:১১:৫৫ || আপডেট: ২০১৮-০৪-২৬ ০০:১১:৫৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কদমতলী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গত মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেলে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণের মধ্যে প্রত্যেক পরিবারকে ১ বান টিন, ৩ হাজার টাকা, ৩০ কেজি চাল, ডাল, কম্বল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, ইউএনও মোহাম্মদ কামাল হোসেন, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।
মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে যায়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়।