চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় ইটভাটার প্রভাবে অধিকাংশ ছোট-বড় পাহাড় ও টিলা  নিশ্চিহ্ন

প্রকাশ: ২০১৮-০৪-২৬ ১৬:১৬:০৪ || আপডেট: ২০১৮-০৪-২৬ ১৬:১৬:০৪

লোহাগাড়া অফিস :

লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়েনের চলছে অবাধে ছোট-বড় পাহাড় ও টিলা কাটার মহোৎসব। মাটি কাটার স্কাবেটর দিয়ে কাটা হচ্ছে এসব ছোট-বড় পাহাড় ও টিলা ।এসব পাহাড়ের মাটি স্থানীয় কয়েকটি ইটভাটায় যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।এ কারণে চরম হুমকির মুখে পড়েছে পরিবেশ।

২৫ এপ্রিল দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, চরম্বার পাহাড় বেষ্টিত এলাকায় ইটভাটা গড়ে উঠেছে।এসব ইটভাটায় আশপাশের পাহাড় ও টিলার মাটি কেটে তৈরি করা হচ্ছে কাঁচা ইট। এসব ইটভাটার প্রভাবে অধিকাংশ ছোট-বড় পাহাড় ও টিলা প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়েছে।

অভিযোগ উঠেছে এলবিএম ব্রিক ফিল্ডের মালিক বশির আহামদ,ও বিবিএম ব্রিকফিল্ডের মালিক শাহ আলম কোম্পানী এসব ইটভাটায় আশপাশের পাহাড় ও টিলার মাটি কেটে তার মালিকানাধীন ইটভাটায় নিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে শাহ আলম কোম্পানীর সাথে মুঠোফোনে ফোনে যোগাযোগ করলে তিনি জানান আমি যেই মাটি কাটছি সেটা পাহাড় নয় এটা খতিয়ান ভুক্ত নাল জমি এবং উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে কাটতেছি।

চরম্বা এলাকার বাসিন্দা ইউপি সদস্য মো: সোলাইমান ও ছৈয়দ হোসেন জানান, দীর্ঘদিন ধরে পাহাড় কাটা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে পাহাড় কাটাকে কেউ অপরাধই মনে করছে না।

স্থানীয় বাসিন্দারা বলেন, ইটভাটায় নেওয়ার জন্য এলাকায় অনেক স্থানে বন বিভাগের পাহাড়ও কেটে সাবাড় করা হচ্ছে। যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।

এব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব আলম জানান আমি কাউকে পাহাড়ের মাটি কাটার অনুমতি দিয়নি। তাদের কে আগে অনেক বার জরিমানা সহ মাটি পরিবহনের ডাম্প ট্রাক আটক করেছি। এ ব্যাপারে আমি পরিবেশ অধিদপ্তরের পরিচালকের সাথে কথা বলেছি তারা যে কোন সময় লোহাগাড়ায় এসে অভিযান পরিচালনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *