চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

হাটহাজারীতে রাতের শিফটে কাজ করতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছে এক ইটভাটা-শ্রমিক

প্রকাশ: ২০১৮-০৪-২৬ ১২:৫৩:৫২ || আপডেট: ২০১৮-০৪-২৬ ১২:৫৩:৫২

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের হাটহাজারীতে রাতের শিফটে কাজ করতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছে মোহাম্মদ পারভেজ (২১) নামের এক ইটভাটা-শ্রমিক। বুধবার দিনগত রাত দেড়টার দিকে হাটহাজারীর শান্তিরহাটে মক্কা ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে।

আহত পারভেজকে উদ্ধার করে ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাতের শিফটে কাজ করার সময় অসতর্কতাবশত ইটভাটা-শ্রমিক পারভেজের কাপড়ে আগুন লেগে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। তার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *