admin
প্রকাশ: ২০১৮-০৪-২৭ ০০:৪৫:৫৭ || আপডেট: ২০১৮-০৪-২৭ ০০:৪৫:৫৭

সুজন দাশ, বাশঁখালী :
বাশঁখালী উপজেলার অন্যতম কৃষি সমৃদ্ধ ইউনিয়ন পুইঁছড়ীর নাপোড়া বাজারে আজ দুপুরে বুরো বাংলাদেশ এর ৭৭৯ তম শাখা অ উদ্ভোধন করা হয়ছে।
এত উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশ কক্সবাজার অঞ্চলের সম্মানিত আঞ্চলিক ব্যবস্থাপক জনাব সিরাজুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপোড়া ব্যবসায়ী সমিতিরর নব নির্বাচিত সভাপতি বাবুল কান্তি দেব।
এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার মেম্বার দিলীব কান্তি দেব, মিহির মার্কেটের স্বত্বাধিকারী মিহির কান্তি দাশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য নিয়ে আসেন বুরো বাংলাদেশ, বাশঁখালী এলাকার সম্মানিত এলাকা ব্যবস্থাপক জনাব আবুল হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বুরো র সামগ্রিক কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন।
অনুষ্ঠানের শেষ দিকে প্রধান অতিথি আনুষ্ঠানিক ঋন বিতরনের মাধ্যমে অত্র শাখার লেনদেন কার্য্যক্রম শুরু করেন।