চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ১০’হাজার পিচ ইয়াবা এবং চার আসামী আটক

প্রকাশ: ২০১৮-০৪-২৭ ১৮:২৮:৪৬ || আপডেট: ২০১৮-০৪-২৭ ১৮:৩০:১৩

এরশাদ আলম,  লোহাগাড়া:

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০’হাজার পিচ ইয়াবা সহ ২’জনকে এবং মোবাইল কোর্ট কর্তৃক ৬মাসের সাজাপ্রাপ্ত ১জনকে এবং পরোয়ানা ভুক্ত ১জন আসামীসহ মোট ৪’জনকে গ্রেফতার করা হয়েছে।

২৬এপ্রিল (বৃহস্পতিবার) লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এবং ওসি (তদন্ত) আব্দুল জলিলের নেতৃত্বে থানা পুলিশের টিম।

আটককৃতরা হলেন যথাক্রমে মোঃ ইউনুছ (৪৭)এবং দেলোয়ার হোসেন ড্রাইভার (৩৫) কে ১০হাজার পিচ ইয়াবাসহ এবং মোবাইল কোর্ট কর্তৃক ৬ মাসের সাজাপ্রাপ্ত মোঃ তৈয়ব আলী (৩২) এবং পরোয়ানা ভুক্ত আসামী মো: সোহেল (২৩)

লোহাগাড়া থানার সুত্রে জানাযায় গ্রেফতারকৃত আসামীদের আজ ২৭এপ্রিল (শুক্রবার) চট্টগ্রামের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *