চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সৌদি আরবের দাম্মান শহরে বহু নারী গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন

প্রকাশ: ২০১৮-০৪-২৭ ১৮:৪১:২৮ || আপডেট: ২০১৮-০৪-২৭ ১৮:৪১:২৮

বীর কন্ঠ ডেস্ক :

সৌদি আরবের দাম্মান শহরে বহু নারী গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। এছাড়া ট্রাফিক আইন সম্পর্কেও নানা বিষয়ে জানার চেষ্টা করছেন।‘কিয়াদাতি ইরাদাতি’ ফোরাম নামের একটি সংগঠন তাদের প্রশিক্ষণ দিচ্ছে।

কিয়াদাতি ইরাদাতি সংগঠনের পক্ষ থেকে এ ধরনের নাম রাখার ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারা বলছেন, ‘গাড়ি চালানো আমার ইচ্ছা’ স্লোগানকে সামনে রেখে তারা নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন। সেই সঙ্গে ট্রাফিক আইন সম্পর্কেও সচেতন করার চেষ্টা করছেন।

নারীরা রাস্তায় কেবল নিজেদের নিরাপত্তার জন্যই সেখানে যাচ্ছেন না; সেখানকার প্রশিক্ষণের ওপর ভিত্তি করে অনেকটাই নির্ভর করছে লাইসেন্স পাওয়ার বিষয়টিও।

২০১৭ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল অাজিজ আল সৌদ ঘোষণা করেন, ২০১৮ সালের ২৩ জুন থেকে সে দেশের নারীরা গাড়ি চালাতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *