চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে রোগী বাড়ছেই

প্রকাশ: ২০১৮-০৪-২৮ ০১:০১:০৭ || আপডেট: ২০১৮-০৪-২৮ ০১:০১:০৭

আব্বাস হোসাইন আফতাব,  রাঙ্গুনিয়ায় থেকে:

রাঙ্গুনিয়ায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে।  ৫ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত ২৪০ জন রোগী এসেছে।  এদের মধ্যে বেশির ভাগই শিশু।  শুক্রবার (২৭এপ্রিল) দুপুর পর্যন্ত  ৪২ জনের মধ্যে ৩৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি ছিল।  এর মধ্যে ১৭ জনই শিশু। চিকিৎসকেরা বলেন, অতিরিক্ত গরম ও বৈরী আবহাওয়ার কারণে রাঙ্গুনিয়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। হাসপাতালের রোগীর নিবন্ধন বইয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৩ এপ্রিল)সকাল থেকে বৃহষ্পতিবার পর্যন্ত  ডায়রিয়া আক্রান্ত ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এর মধ্যে ১৪ জনই শিশু।  কয়েকদিনে অর্ধশত রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স হাসিনা আকতার বলেন, “ হাসপাতালে গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি হলে এর মধ্যে ৩০ থেকে ৪০ জনই ডায়রিয়া ও পেট ব্যাথা নিয়ে হাসপাতালে আসেন।  কয়েকদিনে ডায়রিয়া রোগী বেড়েছে। ”হাসপাতালে চিকিৎসাধীন চন্দ্রঘোনা বনগ্রামের শিশু রবিউলের মা ছেনোয়ারা বেগম বলেন, তাঁর দুই বছর বয়সী ছেলে মঙ্গলবার সকালে ডায়রিয়া আক্রান্ত হওয়ার পর দেরি না করে হাসপাতালে নিয়ে এসেছেন।  এর পাশের বেডে শিশু রোগী রয়েছেন মো. সিরাজ, নিঝুম আকতার, বিলকিস, মুনমুন আকতার, মো. রাজ্জাক।

 

তাঁরা ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। সরফভাটা থেকে আবদুর হালিম(৪৭) নামে এক রোগী হাসপাতাল চিকিৎসা নিতে এসেছেন ।  তিনি বলেন, “পায়ের ব্যাথার জন্য চিকিৎসক এক্সরে দিয়েছেন।  এক্সরে মেশিন নস্ট থাকায় বাইরে থেকে করাতে হয়েছে।  তাছাড়া এখানে চিকিৎসা নিতে আসলে চিকিৎসকদের পাওয়া যায়না।  হাসপাতালের ওয়ার্ডে টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী বলে তিনি অভিযোগ করেন।

 

”জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোমিনুর রহমান বলেন, “ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ একটু বেশি।  ডায়রিয়া হলে খাবার স্যালাইন খেতে হবে, প্রচুর পানি ও স্বাভাবিক খাবার খেতে হবে।  ডায়রিয়া থেকে বাঁচতে হলে স্বাস্থ্য সচেতন হতে হবে।  খাবার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *