চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান ,২লক্ষ ইট জব্দ, ১জনকে ১০ দিনের জেল

প্রকাশ: ২০১৮-০৪-২৮ ২১:৫৯:৩৮ || আপডেট: ২০১৮-০৪-২৮ ২১:৫৯:৩৮

আলাউদ্দিন,  বীর কন্ঠ :

লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের একটি অবৈধ ইটভাটায় শনিবার (২৮এপ্রিল) অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম।

এসময় জামাল হোসেন নামে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের সাজা , ইটভাটার চিমনী তৈরির জন্য রাখা ২ লক্ষ ইট ও ১টি ড্যাম্পার পিকআপ জব্দ করা হয়।

লোহাগাড়া উপজেলা  নির্বাহী অফিসার মো: মাহবুব আলম জানান , ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩  মোতাবেক এই অভিযান পরিচালিত হয়।

ইতিপূর্বে উক্ত অবৈধ ইটভাটার মালিক মোহাম্মদ শাহ আলমকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

অবৈধ ইট ভাটা ও মাটি কাটার বিরুদ্ধে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে দফায় দফায় অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও অবৈধ ইটভাটা,পাহাড় কাটা ও কৃষি জমি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *