admin
প্রকাশ: ২০১৮-০৪-২৮ ২২:৪৯:৩৫ || আপডেট: ২০১৮-০৪-২৮ ২২:৪৯:৩৫

আব্বাস হোসাইন আফতাব, ,রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ার উপজেলার হোছনাবাদ লালা নগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (২৮ এপ্রিল) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি সিরাজুল করিম বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম, লালা নগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন
আফতাব, লালা নগর ইউপি সদস্য আবু তালেব, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য আবুল ফজল সওদাগর, অভিভাবক সদস্য আইয়ুব আলী, ফজল করিম, মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক বাদল কুমার বড়–য়া, অভিভাবক সেকান্দর হোসেন তালুকদার, সেকান্দর হোসেন চৌধুরী, স্কুল শিক্ষার্থী আবদুল কাইয়ুম, সুমাইয়া সুলতানা, নাজমা আকতার প্রমুখ। আলোচনা সভা শেষে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।