admin
প্রকাশ: ২০১৮-০৪-২৯ ২৩:৩৯:৩৭ || আপডেট: ২০১৮-০৪-২৯ ২৩:৩৯:৩৭

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়ায়:
রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউপি সদস্য মো. কাঞ্চন মিয়ার বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় মো. ইউসুফ নামে এক ব্যক্তি। মারামারি ঘটনাকে কেন্দ্র করে তাকেসহ ৬ জনের নাম উল্লেখ করে গত ২৭ এপ্রিল রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন তিনি। এদিকে মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে তা প্রত্যাহারের দাবীতে রবিবার (২৯ এপ্রিল) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আলমশাহপাড়া সমাজ পরিচালনা পরিষদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ, হযরত খাদিজা (রা:) বালিকা মাদ্রাসা পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর ব্যানারে লালানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে আগামী সাত দিনের মধ্যে তার নাম প্রত্যাহারের দাবী জানানো হয়।
আলমশাহপাড়া কামিল মাদ্রাসা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন লালানগর ইউপি সদস্য কাজী মঈন, আবু তালেব, আইয়ুব আলী, দিদারুল আলম, খোরশেদা বেগম, জমিলা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সাংগঠনিক সম্পাদক বাদশা আলম, আওয়ামীলীগ নেতা শামসুল আলম, উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল বিন জব্বার, লালানগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. মিজান প্রমুখ। এরআগে মামলা প্রত্যাহারের দাবীতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি আলমশাহপাড়া কামিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জানতে চাইলে কাঞ্চন মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী মো ইউসুফ বলেন, ২৩ এপ্রিল রাতে তাকে মারধর করে রক্তাক্ত করে। কাঞ্চন মিয়া মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা। তিনি ঘটনার সাথে জড়িত নন। আব্বাস হোসাইন আফতাব