চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

কক্সবাজারে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৪-২৯ ২৩:৫১:৫৮ || আপডেট: ২০১৮-০৪-২৯ ২৩:৫১:৫৮

বীর কন্ঠ ডেস্ক :

কক্সবাজার শহরের কলাতলীর জমজম হ্যাচারি এলাকার হোটেল সি-আফরিন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ৮টার দিকে হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নেজাম উদ্দীন (৩৩) কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়ার আনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টা দিকে হোটেল উঠেন নেজাম উদ্দীন। এরপর থেকে তার কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। এতে সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ হোটেল কক্ষের দরজা খুলে নেজামের মরদেহ ফ্যানে ঝুলন্ত অবস্থায় পায়।

কক্সবাজার সদর থানা পুলিশের ওসি (অপারেশন) মাইন উদ্দীন জানান, মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেন নেজাম মারা গেলেন এর ক্লু উদঘাটনে কাজ করছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *