চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

রোহিঙ্গা সঙ্কট : বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার অস্ট্রেলিয়ার

প্রকাশ: ২০১৮-০৪-২৯ ০১:১২:৪৫ || আপডেট: ২০১৮-০৪-২৯ ০১:১২:৪৫

আন্তর্জাতিক ডেস্ক :

রোহিঙ্গা ইস্যুতে আবারও ঢাকার পাশে অস্ট্রেলিয়া থাকবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। শনিবার সিডনি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেছেন, অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।বৈঠকে তিনি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেন।

শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে অস্থায়ী আশ্রয় দেয়া সম্পর্কে ঢাকার গৃহীত পদক্ষেপের বিষয়টি টার্নবুলকে অবহিত করেন এবং জোরপূর্বক বাস্তুচ্যূত এ সব রোহিঙ্গাদের জন্য তার সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।

ইহ্সানুল করিম বলেন, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করেন এবং এ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার যথোপযুক্ত উপায় খুঁজে বের করতে উভয়ে সম্মত হন।

শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি এ আমন্ত্রণ গ্রহণ করে বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করবেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *