চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামের মুরাদপুর-হাটহাজারী সড়কে শিশু নিহতের খবরে সড়ক অবরোধ

প্রকাশ: ২০১৮-০৫-০১ ১৪:৫৮:০৬ || আপডেট: ২০১৮-০৫-০১ ১৪:৫৮:০৬

বীর কন্ঠ ডেস্ক :

নগরীর মুরাদপুর-হাটহাজারী সড়কের বিবিরহাট এলাকায় ট্যাম্পুর ধাক্কায় সাগর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ খবরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারা। সাগর বিবিরহাট এলাকার জসিম উদ্দিনের ছেলে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘বিবিরহাটে ট্যাম্পুর ধাক্কায় এক শিশু নিহতের খবর পেয়েছি। এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন এ খবর নিশ্চিত করে জানান, বিবিরহাটে ট্যাম্পুর ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। সে বড় বাপের বাড়ির জসিম উদ্দিনের ছেলে। দুপরে সোয়া দুইটার দিকে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *